মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’

ফেসবুক বন্ধ হতে পারে পাকিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সরাসরি হুমকি। নাম বলো নয়তো, বন্ধ করে দেব। পাকিস্তানে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির পরিস্থিতি এমনই। তালিকায় নতুন সংযোজন ফেসবুক। পাক প্রশাসনের তরফে সোশ্যাল মিডিয়া জায়ান্টকে নির্দেশে বলা হয়েছে, ফেসবুক ব্যবহার করে সরকার বিরোধিতা করছে এমন ব্যক্তিদের তালিকা জমা দিতে হবে। আর তা না হলেই ব্যবস্থা নেওয়া হবে।

কী সেই ব্যবস্থা? এক সংবাদমাধ্যমে প্রকাশিত, সরকারি দাবি মানা না হলে, ২০১৮ সালের মধ্যে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা হয়ে যেতে পারে ফেসবুক।

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী চৌধুরী নিসার আলি খান ফেসবুক ও ট্যুইটারের উপর এই নিয়ে চাপ বাড়িয়েছেন। দুই সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি সরকার বিরোধীদের নাম জানাতে বলেছেন। এছাড়াও নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার আগে ফোন নম্বর সহ-একাধিক তথ্য বাধ্যতামূলক করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, পাক সরকারের এই পরামর্শগুলি মানতে তারা বাধ্য নয় বলে জানিয়ে দিয়েছে মার্ক জুকেরবার্গের সংস্থা। জানা গেছে, এখনও পর্যন্ত কমপক্ষে ২৫০০ অ্যাকাউন্ট-এর তথ্য ফেসবুকের থেকে চেয়েছে পাকিস্তান।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ