মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সিদ্দিকুরের চিকিৎসার দায়িত্ব নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের টিয়ার শেলের আঘাতে অন্ধ হতে চলা তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চিকিৎসার দায়িত্ব নিবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ইত্তেফাককে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল রবিবার সন্ধায় আন্দোলনরত শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা কিছু দাবি-দাওয়া জানায়। সেগুলো পূরণের চেষ্টা চলছে। আলোচনায় সিদ্দিকুরের সুচিকিৎসার বিষয়ে দাবি তোলা হয়। তার চিকিৎসার দায়িত্ব ইতোমধ্যে তিতুমীর কলেজ নিয়েছে। আমরা বলেছি, যদি তার সুচিকিৎসার আরও কোনো প্রয়োজন হয় আমরা সরকারকে বলবো।

প্রসঙ্গত, উপাচার্যের কার্যালয়সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকালে উপাচার্যের কার্যালয়ে এক দল শিক্ষার্থী আসে। তারা সাত কলেজের প্রতিনিধি পরিচয় দিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাত করতে চায়। পরে উপাচার্য তার কার্যালয়ে তাদের সঙ্গে কথা বলেন। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তারা এ বিষয়ে কিছু জানেন না।

চোখ ফিরে পাওয়ার আশা কম সিদ্দিকুর রহমানের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ