মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি

আত্মশুদ্ধিমূলক সমাজব্যবস্থা প্রবর্তন করা প্রয়োজন: মুফতী সৈয়দ ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আজ সর্বত্র অশান্তি বিরাজ করছে। মুসলমানরা ইসলাম ছেড়ে শান্তির জন্য ভিন্ন পথ অনুসরণ করছে। কুরআন-সুন্নাহর অনুসরণ ও অনুকরণ না থাকায় হিংসা-বিদ্বেষের আগুনে মানুষ জ্বলেপুড়ে ছাই হচ্ছে। সামাজিক ও নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়ে জর্জরিত জাতিকে বাঁচাতে হলে রাসূল সা. এর অনুপম আদর্শের রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে হবে।

তিনি বলেন, পরিশুদ্ধ ঈমান ও আমল ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না।

তিনি বলেন, আমাদের গুনাহের কারণেই সর্বত্র অশান্তি বিরাজ করছে। এ থেকে মুক্তি পেতে হলে সবাইকে তওবা ও ইসতেগফার করতে হবেএ বং আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে জননিরাপত্তা ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে।
আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীল জুরাইনস্থ জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদরাসার সবক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মাদরাসার শিক্ষার্থীরা কখনো সন্ত্রাস করতে পারে না: মুফতি ফয়জুল করীম

এসময় আরো উপস্থিত ছিলেন অত্র জামিয়ার শায়খে আওয়াল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, মাদরাসার মুহতামিম মুফতি ওমর ফারুক, মুহাদ্দিস মাওলানা ইয়াসীন খান সাদী, মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, মুফতি ফরিদ উদ্দিন আল আজাদ, মাওলানা বাছির উদ্দিন মাহমুদ ও মাদরাসা কমিটির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন ও সেক্রেটারী আলহাজ্ব মনোয়ার হোসেন মনা প্রমুখ।

মুফতি ফয়জুল করীম বলেন, দুনিয়ার মোহ আজ সবাইকে অন্ধ করে ফেলেছে। আসলে আত্মশুদ্ধি না হলে দেশের ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়া অশান্তির দাবানল বন্ধ হবে না। আত্মশুদ্ধি না থাকায় মানুষের নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ