মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি

চাঁদা না দেয়ায় মাদরাসা অধ্যক্ষকে পেটালেন বিএনপি নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামালপুর জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব জুনায়েদের বিরুদ্ধে চাঁদা না পেয়ে মাদরাসা ভাংচুর ও অধ্যক্ষকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

৯ জুলাই রোবাবার সকালে সদর উপজেলার শরিফপুরে এ ঘটনা ঘটে। এ সময় অফিস রুমে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও ভাংচুর করেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, শরিফপুর আলিম মাদরাসার ৪ তলা ভবনের নির্মাণ কাজ চলছে। জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব জুনায়েদের নেতৃত্বে ওয়াজেদ মিয়া, শামিমসহ একদল সন্ত্রাসী মাদরাসা অধ্যক্ষ মাওলানা ওমর ফারুকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকার করলে নির্মাণ সামগ্রী নেওয়ার সময় রোববার সকালে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে জুনায়েদ ও তার সন্ত্রাসী বাহিনী।

এ সময় অধ্যক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয় বিএনপি নেতা জুনায়েদের। পরে জুনায়েদ ও তার সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে মাদরাসায় হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর ও অফিসের ফাইল তছনছ করে। বাধা দিতে গেলে অধ্যক্ষকে বাঁশের লাঠি ও দেশিয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

অধ্যক্ষকে বাঁচাতে গিয়ে শরিফপুর বাজার মসজিদ কমিটির সভাপতি বৃদ্ধ নুরুল হক মজনুও গুরুতর আহত হন।

আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক জানান, দাবি করা চাঁদা না দেয়ায় সদলবলে মাদরাসায় হামলা চালিয়েছে বিএনপি নেতা।

শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম জানান, শরিফপুর আলিম মাদরাসায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সরেজমিন পরিদর্শন করে দেখেছি অফিস কক্ষ ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করা হয়েছে।

অভিযুক্ত বিএনপি নেতা জুনায়েদ জানান, সকালে অধ্যক্ষ মাদরাসায় যাওয়ার শামিমের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শামিম অধ্যক্ষকে শারীরিকভাবে নির্যাতন করে। চাঁদা চাওয়ার বিষয়টি সঠিক নয়।

জামালপুর সদর থানার ওসি নাসিমুল ইসলাম জানান, মাদরাসায় ভাংচুরের ঘটনা জেনে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আন্তঃমাদরাসা প্রতিযোগিতার আয়োজন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ