মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি

চবি ক্যাম্পাস থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ক্যাম্পাস খোলার প্রথম দিনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হলো। আজ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এ এফ রহমান, শহীদ আব্দুর রব ও একটি কটেজ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
রবিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহযোগিতায় এ সব অস্ত্র উদ্ধার করা হয়।
ক্যাম্পাস খোলার পর ছাত্র সংগঠনের নেতারা নিজেদের মধ্যে সংঘর্ষ বাধাঁনোর জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাসের আশেপাশে কটেজ গুলোতে রামদা, ছুরি ও রড নিয়ে মজুদ করে রাখে।
এ সব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সুনির্দ্দিষ্ট একটি তথ্যের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় এ এফ রহমান, শহীদ আব্দুর রব ও  শাহ আমানত হলের পূর্ব পাশে মুনআফ নামের একটি কটেজে তল্লাশি চালিয়ে প্রায় অর্ধ্বশত রামদাসহ বিপুল পরিমাণ ছুরি ও লোহার রড উদ্ধার করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, গোপন একটি তথ্যের মাধ্যমে পুলিশের সহযোগিতায় এ এফ রহমান, শহীদ আব্দুর রব ও  শাহ আমানত হলের পূর্ব পাশে মুনআফ নামের একটি কটেজে তল্লাশি চালিয়ে প্রায় অর্ধ্বশত রামদা সহ বিপুল পরিমান ছুরি ও লোহার রড উদ্ধার করেছি।
পরে সেইসব দেশীয় অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্যাম্পাসে যে কোন অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সহযোগিতা নেয়া হবে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আকতারুজ্জামান বলেন, প্রক্টরিয়ালদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল ও মুনআফ নামে একটি কটেজ থেকে ৪০ থেকে ৪৫ টি রামদাসহ বিপুল পরিমাণ ছুরি ও লোহার রড উদ্ধার করেছি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ