শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস

হাসপাতাল থেকে আল্লামা আহমদ শফীর রিলিজের সিদ্ধান্ত আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে হাসপাতাল থেকে রিলিজের ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে আজ।

রাজধানী ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে এক মাস যাবৎ বার্ধক্যজনিত সমস্যার কারণে চিকিৎসাধীন রয়েছেন।

আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে হজরতের একান্ত সহকারী মাওলানা হাসান আনহার আওয়ার ইসলামকে বলেন, হুজুরের শারীরিক অবস্থা এখন বেশ ভালো। তিনি তরল জাতীয় খাবার খেতে পারছেন।

হুজুরের রিলিজের জানতে চাইলে মাওলানা হাসান আনহার জানান, আগামীকাল রোববার সিদ্ধান্ত হবে কবে হুজুরকে রিলিজ দেয়া হবে।

তিনি আল্লামা শাহ আহমদ শফীর পূর্ণ সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান।

আল্লামা আহমদ শফীর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি, বাসায় ফিরবেন শিগগির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ