শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

চোরাই পণ্য ক্রয় করার হুকুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম:  সস্তায় কোনো জিনিস কিনতে পারলে মানুষ ক্রয়কৃত ওই পণের ভালো-মন্দ যাচাই করার চিন্তা  করে না।  কার আগে কে নিবে তা নিয়ে রীতিমত প্রতিযোগিতা শুরু হয়ে যায়।

ক্রয়কৃত পণ্যটি কারো খোয়া যাওয়া কিংবা চুরি হওয়া কিনা সেটাও দেখার মতো সময় কারো থাকে না। এমনকি অনেকে তো অপেক্ষায় থাকে কোনো চোরাই মাল এলো কিনা! তাহলে কম দামে কেনা যাবে।

বর্তমান সময়ে ইলেকট্রনিক পণ্যগুলো বিশেষ করে মোবাইল ফোনের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বেশি ঘটে। চোরাই মোবাইল কিনে অনেকে প্রতারিতও হয়ে থাকেন। কিন্তু জেনেশুনে চুরি হওয়া পণ্য ক্রয় করা জায়েয আছে কিনা সে ব্যাপারে কারো কোনো কর্ণপাত নেই। চলুন জেনে নেই এ বিষয়ে শরীয়ত কী বলে।

পবিত্র কোরআনে কারীমে আল্লাহ তাআলা  বলেছেন,

وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ (سورة المائدة-2

অনুবাদ-তোমরা গোনাহ ও সীমালংঘনের ক্ষেত্রে কারো সহায়তা করো না।( সুরা মায়িদা-২)

রাসুল স. ইরশাদ করেছেন,

وفى سنن البيهقى الكبرى- عن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم أنه قال : من اشترى سرقة وهو يعلم أنها سرقة فقد اشرك في عارها واثمها ( سنن البيهقى الكبرى-كتاب البيوع، باب كراهية مبايعة من أكثر ماله من الربا أو ثمن المحرم، رقم-৫/৩৩৫

অনুবাদ-আবু হুরায়রা রা: থেকে বর্ণিত যে, নবীজি সা: বলেছেন যে, যে ব্যক্তি কোন চুরির বস্তু চুরির মাল জেনেও ক্রয় করে তবে সেও সেই অপরাধে এবং গোনাহে শরীক হবে।(সুনানে বায়হাকী-৫/৩৩৫)

সুতরাং উপরোক্ত আয়াত এবং হাদিস থেকে এটা জানা গেল চুরি হওয়া মালামাল জেনে শুনে ক্রয় করা বৈধ নয়। কেননা এতে করে চোরকে উৎসাহ প্রদান সহযোগিতা করা হয়।

অপরদিকে চোর বা ছিনতাইকারী তথা অপরাধীকে সহায়তা করা সম্পুর্ণরুপে হারাম। আহলে হক মিডিয়া অবলম্বনে শাহনূর শাহীন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ