শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সিরিয়ায় প্রথমবারের মতো বাশার আল আসাদের ছবিযুক্ত নোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ছবি সম্বলিত ব্যাংক নোট চালু করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

আসাদ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরে প্রথমবারের মতো এই ঘটনা ঘটলো।

সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে নতুন নোট সরবরাহ শুরু করেছে।

গত রবিবার আসাদের ছবি সম্বলিত দুই হাজার সিরীয় পাইন্ড সমমূল্যের নতুন ব্যাংক নোট সরবরাহ করা হয়। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দুরেইদ দুরঘাম বলেন, কয়েক বছর আগে এই নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছিল দেশটির সরকার। কিন্তু যুদ্ধ-পরিস্থিতি ও বিনিময় হার ওঠানামার কারণে এই নোট ছাপানোর প্রক্রিয়া বারবার পিছিয়ে যায়।

ঈদের নামাজে অংশ নিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

দুরঘাম জানান, কিছুদিন আগেই এসব নোট ছাপানোর কাজ শেষ হয়েছে। রবিবার সিরিয়ার রাজধানী দামেস্ক ও সরকার নিয়ন্ত্রিত বেশ কয়েকটি প্রদেশে প্রেসিডেন্ট আসাদের ছবিযুক্ত নতুন নোট সরবরাহ করা হয়েছে। গভর্নর বলেন, এটাই নতুন ব্যাংকনোট সরবরাহের উপযুক্ত সময়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ