মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি

দারুননাজাতে প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান ইনাম : দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান'।

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত এ মাদরাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রদের শিক্ষাদানের পাশাপাশি শিল্প-সাহিত্য এবং অন্যান্য দিকে অগ্রসর করে তোলার জন্য সমান ভাবে খেয়াল রেখে আসছে। এরই ধারাবাহিকতায় দারুননাজাত থেকে প্রতি মাসে বের হচ্ছে সাহিত্য ম্যাগাজিন 'মাসিক বিকাশ'। প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান 'রেনেঁসা'।

'শিক্ষা সফর' এ প্রতিষ্ঠানটির অন্যতম একটি কার্যক্রম। বিগত একুশ বছর শিক্ষা সফরের পাশাপাশি নিয়মিত শিক্ষা সফর স্মারক গ্রন্থও বেরিয়েছে।

এবার দারুননাজাত প্রকাশনী থেকে বের হচ্ছে ‘শিক্ষাসফরের একুশ বছর’ নামে এক অনন্য অনবদ্য গ্রন্থ। ৫১২ পৃষ্ঠার এ বৃহৎ কলেবরের গ্রন্থটিকে সাজানো হয়েছে ৭৩ জন লেখকের ১০৩ টি লেখা দ্বারা। গ্রন্থটির সম্পাদনা করেছেন দেশের অন্যতম শিক্ষাবিদ অধ্যক্ষ আ.খ.ম.আবুবকর সিদ্দীক। গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন প্রচ্ছদ শিল্পী মুহাম্মাদ আল ইমরান।

আগামী ৭ জুলাই দারুননাজাত মিলনায়তনে স্মারকগ্রন্থটির মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রুহুল আমিন খান। সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আ.খ.ম আবু বকর সিদ্দীক।

আমিনুল ইসলাম হুসাইনী’র ঈদ গল্প


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ