রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঈদের নামাজে অংশ নিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ মধ্যাঞ্চলীয় হামা নগরীতে ঈদুল ফিতরের নামাজে অংশ নেন। চলতি বছর এই প্রথম তিনি রাজধানীর বাইরে এলেন। নামাজে ইমামতি করেন শেখ নাজেম এদ্দিন আল-আলী। খবর ইকনা

আসাদের অফিস থেকে প্রকাশিত একটি ছবিতে তাকে মসজিদের নামাজ আদায় করতে দেখা যায়। এরপর তিনি মসজিদের বাইরে এসে মুসুল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ইসলামবিষয়ক মন্ত্রী মোহম্মদ আব্দেল সাত্তার সাইদ ও সিরিয়ার শীর্ষ আলেম আহমাদ বাদরেদিন হাসুউন। ছিলেন সংসদ সদস্যরাও।

ঈদের জামায়াতে ইমাম শেখ আল-আলী বলেন, সিরিয়া ও দেশটির জনগণের বিশ্বাসই হচ্ছে শক্তি যা সংকট, যুদ্ধ ও মন্দের বিরুদ্ধে জয়লাভ করবে। তিনি বলেন, সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধের অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবকাঠামো ও মানুষের আস্থা ভেঙ্গে দেওয়া। কিন্তু বাস্তবে তা সিরিয়ার জনগণকে আরো ঐক্যবদ্ধ করেছে। আল্লাহ সিরিয়াকে রক্ষা করবেন ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সুস্থ থেকে দেশ পরিচালনা করবেন।

খেলাফত মজলিস নেতা গ্রেফতার, আমীরের নিন্দা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ