সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

সৌদি আরবের নতুন যুবরাজ হলেন মোহাম্মদ বিন সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের নতুন ক্রাউন প্রিন্স তথা যুবরাজ হিসেবে অভিষিক্ত হলেন মোহাম্মদ বিন সালমান আল সৌদ (৩১)। মোহাম্মদ বিন নায়েফ আবদুল আজিজ এর স্থলাভিষিক্ত হবেন নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

বর্তমান বাদশা সালমান বিন আব্দুল আজিজের জৈষ্ঠ সন্তান মোহাম্মদ বিন  সালমান এর আগে ডেপুটি ক্রাউন প্রিন্স হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আজ বুধবার এক রাজকীয় ফরমানে নতুন যুবরাজের নাম ঘোষণা করা হয়েছে। এর ফলে পদচ্যুত হলেন মোহাম্মদ বিন নায়েফ আবদুল আজিজ (৫৭)। পদচ্যুত যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ ছিলেন বর্তমান বাদশা সালমান বিন আব্দুল আজিজের ভাই এর ছেলে।

আজ বুধবার মধ্যপ্রাচ্যের দেশটির রাজকীয় ফরমানের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এই ঘোষণা দেন।

মোহাম্মদ বিন সালমান এর আগে দেশটির ডেপুটি ক্রাউন প্রিন্স এর দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন। তিনি দেশটির অর্থনৈতিক কাউন্সিলেরও প্রধান।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ