শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

হাটহাজারী মাদরাসার নির্দেশনা : যেভাবে নির্ধারণ করবেন ফিতরার মূল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হাটহাজারি বাজারসহ চট্টগ্রামের বিভিন্ন বাজারের দর সামনে রেখে জামিয়া দারুল উলুম হাটহাজারি মাদরাসা ফিতরার মূল্য নির্ধারণ করেছেন। এ হিসেবে ফিতরা জনপ্রতি সর্বনিম্ন- ৫০/= টাকা এবং সর্বোচ্চ ৯৮২/= টাকা।

মাদরাসার ফতোয়া ও ইসলামি আইন গবেষণা বিভাগ থেকে এক প্রকাশিত ফতোয়ায় ফিতরার এ বছরের মূল্য বিবৃত হয়েছে।

তবে ফতোয়ায় বলা হয়েছে, উপরোক্ত বাজার দর চট্টগ্রাম শহরের বাজার দর যাচাই ও পর্যালোচনা করে নির্ধারণ করা হয়েছে। কোন এলাকায় উল্লিখিত বাজার দরে তারতম্য দেখা দিলে উপরের পরিমাণ অনুযায়ী বাজার দর সমন্বয় করে ফিতরার টাকা নির্ধারণ করতে হবে।

এবার সর্বনিম্ন ফিতরা ৬৫ টাকা, সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা

স্থানীয় বাজার দর অনুযায়ী নিয়ম হলো,

আটার হিসেবে ফিতরার পরিমাণ জনপ্রতি ১ কেজি ৬৩৬ গ্রাম। প্রতি কেজি আটার বাজার দর ৩০ টাকা হারে টাকার অংকে ফিতরা’র পরিমাণ হয় ৪৯.০৮ টাকা। তবে বিতরণের সুবিধার্থে ৫০/= টাকা নির্ধারণ করা হয়েছে।

* খেজুরের হিসাবে ফিতরার পরিমাণ জনপ্রতি ৩ কেজি ২৭২ গ্রাম। প্রতি কেজি মধ্যম মানের খেজুরের বাজার দর ২২০/= টাকা হারে মোট ৭২০/= টাকা জনপ্রতি ফিতরা হিসাবে সদকা করতে হবে।

* কিসমিসের হিসাবে ফিতরার পরিমাণ জনপ্রতি ৩ কেজী ২৭২ গ্রাম। প্রতি কেজি মধ্যমানের কিসমিসের বাজার দর ৩০০/= টাকা হারে মোট ৯৮২ টাকা জনপ্রতি ফিতরা হিসাবে সদকা করতে হবে।

প্রকাশিত ফতোয়ায় সংক্ষেপে সদকাতুল ফিতরের বিধানও তুলে ধরা হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ