সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

গোরক্ষার নামে যুবকদের হাতে ত্রিশূল তুলে দিচ্ছে আরএসএস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গো-রক্ষার নামে ভারতের হিন্দুত্ববাদীদের উন্মাদনা যেনো দিন দিন বেড়েই চলেছে। তারই ধারাবাহিকতায় এবার বিজেপিশাসিত গুজরাটে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে ত্রিশূল বিলি করা হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের মহাসচিব মহাদেব দেশাই বলেন, ‘গত দেড় বছরে যুবকদের মধ্যে কমপক্ষে ৪ হাজার ত্রিশূল বিতরণ করা হয়েছে। গান্ধীনগর সিটি এবং জেলায় এসব ত্রিশূল বিতরণ হয়েছে। ত্রিশূল রাখার যুবকদের কিছু দিক নির্দেশনা দেয়া হয়েছে।’

গান্ধীনগরে গত ১২ জুন ৭৫ জন যুবকের হাতে ত্রিশূল তুলে দেয়া হয়েছে। গত ৬ কর্মসূচিতে ৭০০ ত্রিশূল বিতরণ করা হয়েছে।

মহাদেব দেশাইয়ের দাবি, ত্রিশূল কোনো বড় অস্ত্র নয়। এটি নিষিদ্ধ অস্ত্রের চেয়ে ছোট যা খুবই সহায়ক হতে পারে।

লস্করে তৈয়্যবার হামলায় কাশ্মীরে ৬ পুলিশ নিহত

তিনি বলেন, ‘গুজরাটে গরু জবাইয়ের বেশ কিছু ঘটনা ঘটলেও পুলিশ তা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। সময় এসেছে, যখন হিন্দু যুবকদের লড়াইয়ে এগিয়ে আসতে হবে।

পাশাপাশি ‘লাভ জিহাদ’র বিপদ রুখতেও উদ্যোগ নিয়েছি আমরা। শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাইরে অ্যান্টি-রোমিও স্কোয়াড মোতায়েন করছি।’

এ নিয়ে গান্ধীনগরের পুলিশ সুপার বলেন, ‘আইন সকলের জন্য সমান এবং কোনো প্রকাশ্যস্থানে ত্রিশূল বা কোনো অস্ত্র নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই। যদি আইন ভেঙে যুবকদের কাছে ত্রিশূল পাওয়া যায় তাহলে পদক্ষেপ করা হবে।’

বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কালোল এলাকাতেও আগামী ২০ জুন যুবকদের মধ্যে ত্রিশূল দীক্ষা কর্মসূচি চালাবে। এতে এক হাজারেরও বেশি যুবকদের আসার সম্ভাবনা রয়েছে।

গরু জবাই বন্ধ এবং কথিত ‘লাভ জিহাদ’ প্রতিরোধ কর্মসূচি মুসলিমদের টার্গেট করে করা হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

হিন্দুত্ববাদীরা সাধারণত দাবি করে থাকে, মুসলিম যুবকরা হিন্দু মেয়েদের নানাভাবে প্রলোভিত করে তাদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে কথিত ‘লাভ জিহাদ’-এর শিকারে পরিণত করে।

অন্যদিকে সংখ্যালঘু অধিকার বিষয়ক আইনজীবী শাহজাদ পুনাওয়ালা বলেন,  ‘২০০৮-’০৯ সাল থেকে ‘লাভ জিহাদ’র দাবি করা হলেও তার সপক্ষে কোনো প্রমাণ নেই। আরএসএস এবং তার সংশ্লিষ্ট সংগঠন ভোটারদের সাম্প্রদায়িক ভিত্তিতে বিভক্ত করার জন্য এরকম দাবি করে থাকে। এটি প্রমাণিত হয়েছে যে, ‘লাভ জিহাদ’র দাবি সম্পূর্ণ ভুয়া।’

হিন্দুত্ববাদীরা কথিত ‘লাভ জিহাদ’ নিয়ে বিভিন্ন সময়ে প্রচারণা চালালেও বিজেপি’র দুই মুসলিম নেতা মুখতার আব্বাস নাকভি এবং শাহনওয়াজ হুসেন দু’জনের স্ত্রীই হিন্দু।

সূত্র : পার্সটুডে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ