শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফারিয়ার আল্লাহ মেহেরবান হচ্ছে ইয়ারা (বন্ধু) মেহেরবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নায়িকা নুসরাত ফারিয়ার বহুল আলোচিত-সমালোচিত গান আল্লাহ মেহেরবানের কথা পরিবর্তিত হয়ে আসছে ইয়ারা মেহেরবান বন্ধু মেহেরবান হয়ে। হিন্দি ইয়ারা শব্দের বাংলা অর্থ বন্ধু।

জাজের পরিচালক আব্দুল আজিজ বলেন, এটি ইউটিউবে মুক্তির আগে আমরা বেশ কয়েকবারই গানটি দেখেছি। তখন সবাই প্রশংসাই করেছেন।

কিন্তু এভাবে প্রতিক্রিয়া আসবে তা কখনোই মনে হয়নি। যাই হোক, গানটির কথা চেঞ্জ করে ফেলেছি। আবার নতুন করে লেখা হয়েছে এটি।

নুসরাত ফারিয়া ও জিৎ অভিনীত গান `বস ২` ছবির গান আল্লাহ মেহেরবান মুক্তির পর পরই বেশ সমালোচনার মুখে পড়ে। গানটিতে আল্লাহ’র পবিত্র নামকে ব্যবহার করে অশ্লীলভাবে দৃশ্যায়ন করা হয়।

আল্লাহ নামের অবমাননা করে দৃশায়ন ও চিত্রায়ন করে গানটি প্রকাশের মাধ্যমে মুসলিম অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ করে কয়েক ঘণ্টার ব্যবধানে দুইটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বরাবর।

আইনি নোটিশের পর জাজ কর্তৃপক্ষ ইউটিউব থেকে গানটি সরিয়ে নেয়। জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন,দর্শকদের অনুভূতিকে সম্মান জানিয়েই গানটি সরানো হয়েছিল।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ