মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’ 

কাতারের ওপর অবরোধ আরোপ করা হয়নি: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: কাতারের উপর কোনো অবরোধ আরোপ করা হয়নি বলে জানালেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জুবায়ের।

মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠকে আবদেল আল জুবায়ের এ তথ্য দেন।

সৌদিসহ আটটি দেশের সঙ্গে কাতারের সম্পর্ক ছিন্ন হওয়ার ঘটনায় মার্কিন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, তারা দোহার সঙ্গে প্রতিবেশি দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকের বিষয়টিকে জোর দিচ্ছে। এর মধ্যেই ওয়াশিংটনে সৌদির পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জুবায়ের অবরোধ আরোপ না করার কথা বললেন।

টিলারসন এবং আল জুবায়ের স্টেট ডিপার্টমেন্টে এক ঘণ্টা বৈঠকে গুরুত্ব পেয়েছে কাতার ইস্যু।

আল জুবায়ের বলেন, কাতারের ওপর কোনো অবরোধ আরোপ করা হয়নি। তাদের বন্দর এবং বিমানবন্দরগুলো এখনো মুক্ত।

তিনি বলেন, ‘আমরা শুধুআমাদের আকাশপথ ব্যবহারে তাদের বাধা দিয়েছি। এটা আমাদের সার্বভৌমিক অধিকার। কাতার এয়ারওয়েজ বা কাতারের কোনো এয়ারলাইন্সের ওপর সৌদির আকাশ ব্যবহার করার ক্ষেত্রে এই সীমাবদ্ধতা আনা হয়েছে, অন্য কারো জন্য নয়।’

তিনি আরো বলেন, ‘কাতারের বন্দরগুলো খোলা। সেখানে কোনো অবরোধ নেই। কাতার যেকোনো জায়গায় পণ্য পাঠাতে পারে। তারা শুধুমাত্র আমাদের জলসীমানা ব্যবহার করতে পারবে না।’

এসব ইস্যুতে মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে ফোন করেছেন।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ