শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আরব আমিরাতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের লাবিবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এইচ এম আবুল খায়ের : সংযুক্ত আরব আমিরাতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের হাফেজা লাবিবা।

পবিত্র রমজান সংযুক্ত আরব আমিরাত এ হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করেছে। দেশটির সৈয়দ আহাদ ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে।

হাফেজা লাবিবার পিতা হাফেজ মাওলানা আজিজুল্লাহ চট্টগ্রামের হাটহাজারী থানার অধিবাসী। আল আইন শহরের এক মাসজিদের ইমাম ও খতিব।

কওমি স্বীকৃতি জাতীয় সংসদে পাস করতে প্রধানমন্ত্রীকে আল্লামা শফীর চিঠি; যা আছে চিঠিতে

প্রথম স্থান অধিকার করায় সে পেয়েছে সাত হাজার দিরহাম অর্থ পুরস্কার ও বিভিন্ন উপহার সামগ্রী।
শনিবার (১০ জুন) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টা থেকে শারজাহ রেডিসন ব্লু হোটেলে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।এতে বিভিন্ন বিভাগ থেকে মোট ২৯০ জন প্রতিযোগী অংশ নেয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, শারজাহ রাজপরিবারের সদস্য শেখ খালেদ বিন আবদুল্লাহ এম এম আল কাসেমী ও প্রধান অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান, ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপটেন সৈয়দ আবু আহাদ ও কো-চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাহাবুব।

জর্ডানে হাফেজা লিমার সাফল্য

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল গনী চৌধুরীর পরিচালনায় ও ফাউন্ডেশনের সভাপতি মোস্তফা মাহামুদের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন,কমিউনিটি নেতা ড. রেজা খান, বাংলাদেশ সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, কমিউনিটি নেতা জাকির হোসেন প্রমুখ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ