মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

দনিয়া কলেজের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর: রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অবশেষে ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছে  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কতৃপক্ষ। ফলে দনিয়া কলেজ শিক্ষার্থীদের দীর্ঘ ১০ বছরের দাবি পুরণ হতে চলেছে ।
সর্বশেষ গত ১৬ নভেম্বর  কলেজ শিক্ষার্থীরা তাদের কলেজের সামনে ফুট ওভারব্রীজ নির্মাণের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করলে সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে আগামী ১ মাসের মধ্যে ফুট ওভার ব্রীজ নির্মাণের আশ্বাস দেয়া হয়। অতঃপর ৫ মাস পেড়িয়ে গত মে মাসে নির্মাণ কাজ শুরু করে  মীর ব্রাদার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান।
এদিকে ফুট ওভার ব্রীজ নির্মাণের কাজ শুরু হওয়া দেখে শিক্ষার্থী সহ জন সাধারণের মাঝে হাসি ফুটলেও অভিযোগ উঠেছে দুর্নীতি ও অনিয়মের।
শুরুতে নির্মাণ ব্যয় বাবদ এক কোটি চৌষট্টি লক্ষ্য সাতচল্লিশ হাজার একশত পাঁচ টাকা এগার পয়সা (১,৬৪,৪৭,১০৫.১১ টাকা) বরাদ্দের কথা থাকলেও তার অনেকটাই কাজে লাগানো হচ্ছে না বলে মনে করছেন অনেকে। এছাড়াও কাজের ধীর গতি নিয়েও কথা বলছেন অনেকে।
এ বিষয়ে বিস্তারিত জানতে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সহিদুল ইসলামকে অফিস আওয়ারে ফোন করা হলে সাংবাদিক পরিচয় শুনে ঘুমের কথা বলে ফোন কেটে দেন। পরে দায়িত্বপ্রাপ্ত  ইঞ্জিনিয়ার মু. আবদুস সাত্তার শেখ এর সাথে কথা বলেও দুদিনে কোন সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি।
এমনকি এর নির্মাণ কাজ কবে নাগাদ শেষ করার কথা উল্লেখ রয়েছে ওয়ার্ক ওর্ডারে তাও তিনি বলতে পারেননি। বলতে পারেননি এর নির্মাণ ব্যয় বাবদ কতো টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তবে উনি আওয়ার ইসলামকে জানিয়েছেন নির্মাণ কাজ সুষ্ঠু ভাবেই চলছে এবং নির্দিষ্ট সময়েই কাজ সমাপ্ত হবে।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ