মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

রমযানব্যাপী যাত্রাবাড়ি মাদরাসার ব্যতিক্রমী আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজান উপলক্ষ্যে জামিয়া মাদানিয়া ইসলামিয়া যাত্রাবাড়ীতে রয়েছে ব্যতিক্রমী সব আয়োজন। আগ্রহী যে কেউ এসবে শরীক হতে পারেন নির্দ্বিধায়।

ইসলাহি মজলিস
প্রত্যহ বেলা ১১টা থেকে জোহর নামাজের আগপর্যন্ত আগত উলামা-হজরাত ও সালেকীনদের উদ্দেশ্যে ইসলাহি বয়ান করেন বর্তমান বিশ্বের ইসলাহে উম্মতের অন্যতম রাহবর মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান। মজলিসের সবার অংশগ্রহণ উন্মুক্ত।

তাফসিরে তেলাওয়াতুত তারাবিহ
দৈনিক তারাবিহ নামাজে তেলাওয়াতকৃত অংশের তাফসির করেন মুহিউস সুন্নাহ হযরত নিজেই। এ তাফসির প্রায় ১২টা পর্যন্ত চলে, তারপর মোনাজাত।

দরসে নাহু
নাহু-সরফ ও আরবিতে দুর্বল ছাত্রদের প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে তোলা এই মাসব্যাপী কোর্সের লক্ষ্য।

তাসহিহে কুরআনে কারিম
সহিহ-শুদ্ধভাবে কুরআন পড়তে পারে না- এমন লোকদের মাখরাজ ও মশকের মাধ্যমে কুরআন শেখার সু-ব্যবস্থা রয়েছে। এ কার্যক্রমটি সম্পূর্ণ মজলিসে দাওয়াতুল হকের তত্ত্বাধানে পরিচালিত।

নূরানী প্রশিক্ষণ কোর্স
দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে মসজিদ ও মাদরাসার ইমাম-মুয়াজ্জিন এবং শিক্ষকদের জন্য নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স।

মশকে আমলী
প্রতিদিন বাদ জোহর আগত সকল মুসল্লীদেরকে আজান-ইকামাত, অজু গোসল, নামাজ, দাফন-কাফনসহ মানুষের দৈনন্দিন জীবনের দ্বীনি সকল বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা।

কেরাত প্রশিক্ষণ কোর্স
কেরাতে হাফস ও সাবআর বিশেষ মশকের ব্যবস্থা।

আরবি ও বাংলা হস্তলিপি প্রশিক্ষণ
খত্তে নসখ, খত্তে রুকআ ও খত্তে সুলুসের বিশেষ প্রশিক্ষণ। পাশাপাশি আধুনিক বাংলা হস্তলিপির মনকাড়া আয়োজন।

ইতেকাফ
দেশের নানান প্রান্ত হতে আলেম -উলামা, সরকারি-বেসরকারিসহ সকল শ্রেণি পেশার লোকজনের ইতেকাফ করার সুব্যবস্থা এবং নিজের ইসলাহে নফসের জন্য মুহিউস সুন্নাহ হযরতের সাথে চিঠিবরাতে সরাসরি কথোপকথন-পরামর্শেরও ব্যবস্থা রয়েছে।

মুসলিম জনগোষ্ঠীর আচরণ আর ইসলাম এক জিনিস নয় : আল্লামা মাহমূদুল হাসান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ