মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা প্রতিনিধি: মো: ইলিয়াস হোসেন সবুজকে সভাপতি ও রেজাউল ইসলাম মাজেদকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের এগারো সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

মো: ইলিয়াস হোসেন সবুজ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং রেজাউল ইসলাম মাজেদ গণিত বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

রবিবার এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে, ২৬ মে এ কমিটি অনুমোদন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন ‘আগামী এক বছর নতুন এই কমিটি দায়িত্ব পালন করবে। আমি আশা করবো নতুন কমিটি বঙ্গবন্ধুর আদর্শ ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বলীয়ান হয়ে দায়িত্ব পালন করবে। ‘

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও কুমিল্লার মেহেদী হাসান বাবু বলেন ‘দারুন কমিটি হয়েছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে কমিটি করা হয়েছে। আমি আশা করবো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন ২০২১ ও ভিশিন ২০৪১ সামনে রেখে এই কমিটি কাজ করে যাবে। ‘ উল্লেখ্য এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

বিশ্বে শান্তি স্থাপনে শেখ হাসিনার চার প্রস্তাব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ