মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা; ১০টার মধ্যে হল ছাড়তে হবে জাবি শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা  করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। রোববার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একইসঙ্গে শিক্ষার্থীদের রোববার সকাল ১০টার মধ্যে হল ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

শুক্রবার ভোর ৫টায় ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নাজমুল হাসান রানা ও মাইক্রোবায়োলজি বিভাগের আরাফাত নিহত হন।

ওই ঘটনার প্রতিবাদে ও ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান গ্রহণ করে সাধারণ শিক্ষার্থীরা।

এক পর্যায়ে বিকাল ৫টার দিকে পুলিশ অবরোধকারীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের টিয়ারশেল নিক্ষেপের পর শিক্ষার্থীরা আরও বিক্ষুব্ধ হয়ে উঠে। তার ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামকে নিজ বাসভবনে অবরুদ্ধ করে রেখে।

হল ছাড়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেছেন, শিক্ষক লাঞ্ছনা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে একটি মামলা করেছে। রোববার সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়তে হবে।

ইশা ছাত্র আন্দোলনের ৯ নেতা কর্মী গ্রেফতার; বাদ যোহর বিক্ষোভ

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ