শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মাসজিদুল হারাম ও পবিত্র কাবার পরিচ্ছন্নতার কাজ যেভাবে করা হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

মাসজিদুল হারাম এবং পবিত্র কাবা ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য প্রতিদিন ১২৪৫ জন কর্মচারী লিপ্ত থাকেন। হজ্বের মৈসুমে পরিচ্ছন্নতা এবং অন্যান্য জরুরি কাজে ৪৭০ কর্মচারী বাড়ানো হয়। যে কারণে মোট কর্মচারীর সংখ্যা দাঁড়ায় ১৭১৫ জন।

এর মধ্যে ২১০ জন মহিলা কর্মচারী থাকে।

পবিত্র রমজান মাসে ওমরাহ চলাকালীন সময়ে ১৩১ জন অতিরিক্ত নারী কর্মচারীর খেদমত গ্রহণ করা হয়ে থাকে। যারা মসজিদে হারামের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন। মসজিদে হারাম পরিষ্কার ও পবিত্র করার কাজে ২০০ গ্যালন গোলাপজল ব্যবহার করা হয়। পরিষ্কারের সাধারণ পদ্ধতি ছাড়াও নিত্যনতুন প্রযুক্তি ও মেশিনারীর সাহায্যও নেয়া হয়ে থাকে।

কিছু আধুনিক যন্ত্র রয়েছে যাতে গোলাপজল ভরে মসজিদের মেঝে দরজার রাস্তাসমূহ ও আশপাশে ছেটানো হয়। খাদেমগণ বায়তুল্লার হারাম শরিফের মেঝে পরিষ্কারের সাথে সাথে কাবার গেলাফ, হাজরে আসওয়াদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গা ও জিনিসপত্রে প্রতিদিন পাঁচবার সুগন্ধি লাগান।

পাঁচওয়াক্ত নামাজের সময় এ কাজগুলো করা হয়। এ সময় কর্মচারীরা আলাদা আলাদা ইউনিফর্ম পরে কাজ করেন।

কুতরত ডটকম থেকে অনুদিত

এটিও পড়ুন: কাবার দরজায় ৮ টুকরো মরমর পাথরের রহস্য কী?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ