সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

সরকারি হাসপাতাল ভর্তি করেনি; গাছের নিচেই বাচ্চা প্রসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসপাতাল থেকে মেলেনি অ্যাম্বুল্যান্স, তাই স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে হেঁটেছিলেন উড়িষ্যার ডানা মাঝি। সে আমনবিক দৃশ্য এখনও তাজা। তবে শুধু ডানা মাঝি নয়, এরকমটা ঘটেছে ভারতের নানা প্রান্তে । আর এবার ছত্তীশগড়ের বিলাসপুরে যা ঘটল, তা স্পষ্ট করে তুলল সরকারি হাসপাতালের ‘অমানবিক’ চরিত্রকেই!

মুসকান খান ছত্তীশগড়ের বিলাসপুরের বাসিন্দা। মুসকানের স্বামী মারা গিয়েছে কিছু দিন আগেই। প্রতিবেশীকে নিয়ে এসেছিলেন সরকারি হাসপাতালে চিকিৎসা করতে। কিন্তু সরকারি হাসপাতাল ভর্তি করতে চান না মুসকানকে। হাসপাতালের দাবি বেড না থাকার ফলেই ভর্তি করা যাবে না। ভর্তি নিল না সরকারি হাসপাতাল।

কোনও উপায় না দেখে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন মুসকান। এই সময়ই ওঠে প্রসব যন্ত্রনা। হাসপাতালের একটু দূরেই একটি গাছের তলায় আশ্রয় নেয় মুসকান। সেখানেই সন্তান প্রসব করেন। ওই অবস্থাতেই সারা রাত গাছের নিচেই পড়ে থাকেন তিনি। পরের দিন পথ চলতি মানুষেরা তাঁকে নিয়ে যায় জেলা হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এখন মুসকান ও তাঁর সন্তান সুস্থ আছেন।

কাবার দরজায় ৮ টুকরো মরমর পাথরের রহস্য কী?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ