সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে বাতিল ইসরাইলপন্থি অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমেরিকার ইরভিনের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভের মুখ ভণ্ডুল হয়ে গেছে ইহুদিবাদী ইসরাইলপন্থি অনুষ্ঠান। অনুষ্ঠানে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী যুদ্ধ অংশ গ্রহণকারী সেনাদের অংশ নেয়ার কথা ছিল।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রিফর্মে প্রকাশিত খবরে বলা হয়েছে, স্টুডেন্ট ফর জাস্টিস ইন প্যালেস্টাইনের ইরভিন শাখা এ বিক্ষোভের আয়োজন করেছে। ইসরাইল গণহত্যার কথা লুকিয়ে রাখতে পারবে না, কতো মানুষ হত্যা করেছে তাও লুকিয়ে রাখতে পারবে না বলে শ্লোগান দেয় বিক্ষোভকারী ছাত্ররা। অবশ্য পরে, পুলিশের হস্তক্ষেপে ছাত্ররা ঘটনাস্থল থেকে সরে যেতে বাধ্য হয়।

এদিকে, বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা বলেছেন, তারা ঘটনাটি খতিয়ে দেখছেন।  প্রয়োজন মনে করলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হবে বলেও জানানো হয়েছে।

অবশ্য, এ বিশ্ববিদ্যালয় ছাত্র বিক্ষোভের মুখে  ইসরাইলপন্থি অনুষ্ঠান আগেও ভণ্ডুল হয়েছে। গত বছরের মে মাসে ছাত্র বিক্ষোভের মুখে ইসরাইলপন্থি এক সিনেমা প্রদর্শনের অনুষ্ঠান বানচাল হয়ে গিয়েছিল।

পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ