সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রাখাইন রাজ্যে ত্রাণ বিতরণের অনুমতি দিন: ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক ত্রাণ সরবারহের অনুমতি দিতে আহবান জানিয়েছে।

গতকাল ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিসটস স্টাইলানাইডস এ আহবান জানান।

সরকারের নিষেধাজ্ঞার কারণে ব্যাপক সংকট সত্ত্বেও সেখানে ত্রাণ সাহায্য পাঠানো যাচ্ছে না। তিনি আরও বলেছেন, রাখাইনে অন্তত ১৬ হাজার মানুষ এখনও আশ্রয়হীন অবস্থায় রয়েছে।

গত বছরের অক্টোবর থেকে মিয়ানমার সরকার রাখাইনে সামরিক শাসনের মতো পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে বলে তিনি জানান।

ইউরোপীয় ইউনিয়নের নজরদারিতে হেফাজত

সরকারে যুক্ত দুজন কমরেড হাজী ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: মুফতি ফয়জুল্লাহ

ক্রিসটস স্টাইলানাইডস বলেন, বর্ষাকাল শুরুর আগেই রাখাইন প্রদেশের বাস্তুহারাদের জন্য ঘর-বাড়ির ব্যবস্থা করতে হবে। অন্যথায় তাদের কষ্টের সীমা-পরিসীমা থাকবে না।

মিয়ানমার সরকারের সমর্থনে রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে হত্যা-নির্যাতন এখনও অব্যাহত রয়েছে বলে বিভিন্ন সূত্র খবর দিচ্ছে।

গত কয়েক মাসে সেখানে শত শত মুসলমানকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

এছাড়া হাজার হাজার মুসলমানকে তাদের ঘর-বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অনেকেই আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশে। জাতিসংঘও বলেছে, রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ