মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

রোজার দিনে প্রকাশ্যে খাবার খেলে ৩ মাস জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রামজান মাসে খাওয়া-দাওয়ার এবং অন্যান্য বিধিনিষেধ আরও কঠোর করেছে পাকিস্তান। সংশোধিত নতুন বিল অনুযায়ী, রোজার সময় প্রকাশ্য স্থানে খাওয়া-দাওয়া করলে জেল দেয়া হবে।

গত ১০ মে পাকিস্তান সেনেটের ধর্মীয় বিষয় সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি সংশোধনী বিলটিকে অনুমোদন দিয়েছে।

‘এহতরাম-এ-রমজান (সংশোধনী) বিল ২০১৭’— নিয়ে দেশটিতে চলছে আলোচনা। পাকিস্তানে রমজান পালন সংক্রান্ত আইন সেনা শাসক জিয়াউল হকের সময় থেকেই রয়েছে। সে আইনে অনেক বিধিনিষেধ রয়েছে। সেই বিধিনিষেধে আরও কঠোর জন্য সেনেটর তানভির খান পাক সেনেটে সংশোধনী বিলটি পেশ করেন। পরে বিলটি স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হয় বিবেচনার জন্য। কমিটি বিবেচনার পর বিলটিকে সর্বসম্মতভাবে অনুমোদনও দিয়ে দেয়।

নতুন বিলে বলা হয়েছে, রমজানের সময় কেউ যদি রাস্তাঘাটে বা প্রকাশ্য স্থানে খাওয়া-দাওয়া করেন বা পানি পান করেন বা ধূমপান করেন, তা হলে তাঁর তিন মাসের কারাদণ্ড হবে। সঙ্গে হবে ৫০০ পাকিস্তানি রুপি জরিমানাও। হোটেল-রেস্তোরাঁগুলি যদি রমজান আইন ভাঙে, তা হলে ২৫ হাজার টাকা জরিমানা হতে পারে।

আর মিডিয়া বা প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ রমজান আইন ভাঙলে ন্যূনতম ৫ লক্ষ টাকা জরিমানা হবে।

সূত্র: আনন্দবাজার পত্রিকার

হজে নারীর ছবি আর ছাত্রীদের পরীক্ষায় ছবির বিষয়টি এক নয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ