সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে তলব করল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাদের গোলাগুলির প্রতিবাদ ও নিন্দা জানাতে ইসলামাবাদে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করেছে পাকিস্তান।

সর্বসাম্প্রতিক এ গোলাগুলির ঘটনায় ২০০৩ সালের শান্তিচুক্তি লঙ্ঘন ও এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটি।

আযাদ কাশ্মির এলাকায় সংঘটিত গোলাগুলিতে দু জন আহত হয়। বিষয়টি নিয়ে বুধ ও বৃহস্পতিবার পাক কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার জেপি সিং। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা বিবৃতির বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।

ভারত নিয়ন্ত্রত কাশ্মির ও আযাদ কাশ্মিরের বিবাদ নিয়ে দিল্লি এবং  ইসলামাবাদ কয়েক দশক ধরে দ্বন্দ্বে লিপ্ত রয়েছে। দু দেশের সীমান্তে প্রায়ই গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটে। সাম্প্রতিক মাসগুলোতে তা বেশ উত্তেজনাকর অবস্থায় পৌঁছেছে। এতে ২০০৩ সালে সই হওয়া শান্তিচুক্তি ঝুঁকির মুখে পড়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ