শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

চিকিৎসার জন্য তুরস্কে এসেছিলেন খৃস্টান নারী, ফিরছেন মুসলিম হয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাশিয়ান বংশোদ্ভূত এক নারী তার মেয়ের চিকিৎসার জন্য তুরস্কে এসেছিলেন। ভাগ্যক্রমে সন্ধান পেয়ে যান জীবনের গুরুত্বপূর্ণ জিনিসের। মুসলিমদের আচার আচরণ দেখে গ্রহণ করেন ইসলাম।

রাশিয়ান বংশোদ্ভূত ওই নারীর নাম নাটালিয়া আকান। ছয় বছর পূর্বে তার মেয়ের চর্ম জনিত রোগ এবং ডাক্তারের পরামর্শে তুরস্কে পারি জমান এবং আন্টলয়া শহরে ভূমধ্য সাগরে কাছাকাছি জলবায়ু জনিত এলাকায় জীবন যাপন শুরু করেন।

তুরস্কে ভ্রমণ করে আকান প্রথমবারের মত বিভিন্ন ধর্মের অনুসারীদের প্রতিবেশী হিসেবে পান এবং বিভিন্ন ধর্ম, হিজাব এবং বিভিন্ন ধর্মের অনুসারীদের ইবাদতের মধ্যে পার্থক্য সম্পর্কে তার হৃদয়ে নানা প্রশ্ন জন্মায়।

এসকল প্রশ্ন জন্মানোর পর তিনি খ্রিষ্টান, ইহুদী এবং ইসলাম ধর্মের ব্যাপারে গবেষণা করেন। এ ব্যাপারে বলেন: আমি ইসলাম ধর্ম সম্পর্কে গবেষণা করে বুঝতে পারি যে, এটিই সর্বশেষ ধর্ম এবং আমি অনুভব করতে পেরেছি যে, আমি যেগুলো বিশ্বাস করি সেগুলো এই ধর্মের মধ্যে রয়েছে। এজন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং হিজাব পরেছি।

আকান গুরুত্বারোপ করে বলেন: আমার মেয়ের ব্যাধি ভালো হওয়ার পর আমি এখানেই থেকে যাব। এজন্য আমি পবিত্র কুরআন তিলাওয়াত শেখার জন্য আন্টলয়া শহরের একটি কুরআনিক প্রতিষ্ঠান ভর্তি হয়েছি।

হিজাবই আমাকে ইসলামের পথে এনেছে : নওমুসলিম তানিয়া পোলিং


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ