মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

কাপাসিয়ায় মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজিপুর: নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে গাজীপুরের কাপাসিয়ায় সালদৈ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ তাজুল ইসলামকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা।

মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মোখলেছ মোল্লা অভিযোগ করে বলেন, সম্প্রতি অধ্যক্ষ ওই প্রতিষ্ঠানে কয়েকজন শিক্ষক কর্মচারি নিয়োগের জন্য উৎকোচ গ্রহণ করে অনিয়ম, দুর্নীতি করেছেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা জারির পর পূর্ববর্তী তারিখে পত্রিকায় ভুয়া বিজ্ঞাপন প্রকাশ দেখিয়ে মোটা অংকের টাকা নিয়েছেন। এজন্য তিনি গভর্নিং বডির সদস্যদের স্বাক্ষর জাল করে নিয়োগের রেজ্যুলেশন লিখেছেন।

এছাড়া শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাত করেছেন। অধ্যক্ষ নিজেই ভুয়া অভিজ্ঞতা সনদ দিয়ে চাকরি নিয়েছেন। তিনি নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল (গাবতলী) মাদরাসায় এবতেদায়ি প্রধান পদে চাকরি করলেও অভিজ্ঞতা দেখিয়েছেন প্রভাষক পদের। এসব বিষয়ে শিক্ষা অধিদপ্তরের ডিজি বরাবরে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি।

এ কারণে ক্ষুব্দ শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এসময় মাদ্রাসায় উক্ত অধ্যক্ষকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

এ ব্যাপারে অধ্যক্ষ তাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

যাদের এখন স্কুলের বয়স, তারাই ধর্ষণ ও খুনের আসামি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ