শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রসঙ্গ আবুবাকার; আপনেরা সভ্য হবেন কবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রিফাত হাসান
লেখক, সাংবাদিক

ভয় অনেকভাবে প্রকাশ পায়। এই ভয় থিকা মুক্তি নেই। একটা লিঙ্ক থেকে একাত্তর জার্নাল দেখছিলাম, ওরা সদ্য বিখ্যাত কাসেম বিন আবু বাকারকে হাজির করেছে। জনৈক রবীন আহসান, ভদ্রলোকের প্রগতিশীল প্রকাশক পরিচয় দেওয়া হইছে, বারবার বলতেছেন এইটা একটা প্রজেক্ট।

এই যে এখন সমাজের সব ক্ষেত্রে ইসলামীকরণ, এইটা কাসেমের বোরখা পরা সেই মেয়েটি ইত্যাদি উপন্যাসের প্রভাবে হয়েছে। এই যে একটা বইয়ের লাখ লাখ কপি বিক্রি, এইটা প্রজেক্ট ছাড়া হতে পারে না।

সাংবাদিক শ্যামল দত্ত ছিলেন, উনি বললেন, এইটা কীভাবে সম্ভব। একজন উপন্যাসিক একটা সমাজ বদলে দিতে পারে?

উপস্থাপিকা জিজ্ঞাসিলেন, এই সমাজ বদলে লেখকের অবদান, এইটা কি ভাল হিশেবে বলছেন?

রবিন জানালেন, নাহ, এইটা খারাপই। ভাল হতে যাবে কেন? সমাজ মৌলবাদের দিকে ঝুঁকেছে। অনুষ্ঠানের শেষ দিকে কাসেম কিছু বলতে চাইলেন। উনারে ফ্লোর দেওয়া হল।

তিনি জানালেন, বোরখা পরা সেই মেয়েটি নামে তার কোন বই নেই। এইটা অন্য কারো লেখা। হা হাহ।

রবীন আহসান চুপ হয়া গেলেন। একজন লেখককে আনা হল, তার লেখার কোন মূল্যায়ন নেই, তার লেখারে স্রেফ ষড়যন্ত্র কইয়া সব আলোচক কথাবার্তা বললেন। তারপর আজগুবি সব বইয়ের নামও সেই লেখকের বইলা চালালেন। একটা অসভ্য ব্যাপার। আপনেরা সভ্য হবেন কবে?

পদক-পুরষ্কার নিয়ে আক্ষেপ নেই, আমি নাম যশ খ্যাতির জন্য লিখিনি’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ