রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

উত্তর কোরিয়ার ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরো কঠোর ব্যবস্থা নেয়ার আহবানের কয়েক ঘণ্টার মধ্যে আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি।

তবে দক্ষিণ কোরিয়া আর আমেরিকান কর্মকর্তারা জানিয়েছেন , নিক্ষেপের কয়েক সেকেন্ড পরেই ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়েছে।

উত্তর কোরিয়ার পারমানবিক কর্মসূচীর বিষয়ে বিশ্ব সঠিক পদক্ষেপ নিতে না পারলে তার গুরুতর ফলাফলের বিষয়ে মাত্রই জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সতর্ক করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

এর কয়েক ঘণ্টার মধ্যে আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দক্ষিণ পিয়ংইয়ংয়ের একটি এলাকা থেকে স্থানীয় সময়ে ভোরের দিকে পরীক্ষাটি চালানো হয়। এটি কি ধরণের ক্ষেপণাস্ত্র বা এর ক্ষমতা কতটুকু, তা জানা যায়নি।

তবে মার্কিন আর উত্তর কোরিয়ান কর্মকর্তারা বলছেন, ওই পরীক্ষা ব্যর্থ হয়েছে, কারণ নিক্ষেপের পরপরই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হয়ে যায়।

এ সপ্তাহেই এরকম আরেকটি পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এরপর দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা স্থাপন করেছে যুক্তরাষ্ট্র।

নতুন এই পরীক্ষায় ওই অঞ্চলে চলমান উত্তেজনা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সামরিক পথেই সমস্যার সমাধানের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও চীন ও রাশিয়ার তাতে আপত্তি রয়েছে।

এই সংকটের সমাধানে আবার আলোচনার শুরুর আহবান জানিয়েছে চীন।-বিবিসি।

ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে ৬০ ফিলিস্তিনি আহত

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ