রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত

মিলাদুন্নবীসহ ১৫ সরকারি ছুটি বাতিল করবে যোগী আদিত্যনাথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.), জুম্মাতুল বিদাসহ আরো ১৫টি সরকারি ছুটি বাতিল ঘোষণা করেছে।

ভারতের উত্তর প্রদেশে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার।

মঙ্গলবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের টুইটারে এ ঘোষণা দেয়া হয়েছে। এতে অন্য যেসব ছুটি বাতিল করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো খাজা মঈনুদ্দিন চিশতি (র.), চন্দ্র শেখর ও চৌধুরী চরণ সিংয়ের জন্মদিন উদযাপনের ছুটি।

‘মাদরাসায় ডাক্তার-ইঞ্জিনিয়ার নয় শুধু আলেম তৈরি হবে’ এ কথায় একমত নই: মাওলানা মিসবাহ

মাদরাসার শিক্ষাই মূলধারার শিক্ষা ব্যবস্থা: ড. সলিমুল্লাহ খান (ভিডিও)

ধারাবাহিক টুইটে আদিত্যনাথ আরো বলেছেন, মহান ব্যক্তিদের জন্মদিনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের উচিত হবে কমপক্ষে এক ঘন্টার সমাবেশ করা। সেখানে ছাত্রছাত্রীদের এসব ব্যক্তির জীবন, তাদের অর্জন ও শিক্ষা নিয়ে তথ্য বিনিময় করতে হবে। এখানে উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এর আগে বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিন উদযাপনের জন্য যে ছুটি দেয়া হয় তা বাতিল করার ইঙ্গিত দিয়েছিলেন।

বর্তমানে উত্তর প্রদেশে ৪২টি সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে ১৭টি ছুটি হলো মহান ব্যক্তিদের জন্মদিন উপলক্ষে।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ