শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের উদ্যোগে ল’ রিসার্চ অডিটোরিয়ামে শনিবার (১১ এপ্রিল) ‘ইসলামিক রিসার্চ ওয়ার্কশপ’ চতুর্থ ব্যাচের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হওয়ায় সার্টিফিকেট প্রদান করা হয়।

সংস্থার নির্বাহী পরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টারের জেনারেল সেক্রেটারি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন।

সমাপনী বক্তব্যে প্রধান অতিথি ইসলামি গবেষণায় নবীন গবেষকদের আরও অধিক পরিমাণে অবদান রাখার প্রতি উদ্বুদ্ধ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ড. মো. ওবায়দুল্লাহ, ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী, ড. জাহিদুজ্জামান, ড. মোহাম্মদ নাছের উদ্দিন ও ড. জুলফা হায়দার মোহাম্মদ নূরে আলম।

কর্মশালায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ইনস্টিটিউট ও সংস্থার বিপুলসংখ্যক গবেষক অংশগ্রহণ করেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ