রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

মসুলে ১৫ নাগরিককে প্রকাশ্যে ফাঁসি দিল আইএস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামিক স্টেট আইএস অধ্যুষিত ইরাকের মসুল শহরে প্রকাশ্যে ১৫ জন নিরীহ নাগরিককে ফাঁসি দিয়েছে আইএস জঙ্গিরা ।

এই শহর থেকে আইএস হটাতে মার্কিন সেনাদের সঙ্গে জোট বেঁধেছে ইরাকি-কুর্দিস বাহিনী। তাই মসুল শহর পুরোপুরি হাতছাড়া হওয়ার আগে আতঙ্কের পরিবেশ আরও বাড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেট জঙ্গিরা। মসুলের বেশকিছু অংশ এখন তাদের হাতছাড়া। যে অংশ জঙ্গিদের দখলে রয়েছে সেখানে নির্বিচারে নিরীহ নাগরিকদের খুন করা হচ্ছে। যদিও ধীরে ধীরে জঙ্গি কবলিত এলাকার দিকে এগিয়ে যাচ্ছে জোট সেনা।

ধর্মীয় শাসন কায়েম করার আজুহাত দেখিয়ে শিশু ও মহিলাদের প্রায়ই খুন করছে আইএস। এমন খবর নিশ্চিত করেছে ইরাকি সেনারাই। সেরকমই খুনের নজির তৈরি করতে এবার আই এস একসঙ্গে ১৫ জনকে প্রকাশ্যে ফাঁসি দিয়েছে। তবে নিহতের সংখ্যা ঠিক কত তা জানা যায়নি।

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ