শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ন্যায় বিচারের অনন্য দৃষ্টান্ত; সজনপ্রীতি করে ছেলেকে চাকরি দেয়ায় সৌদি মন্ত্রী অপসারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের বাদশাহ সালমান ন্যায়বিচারের নতুন দৃষ্টান্ত স্থাপন করলো। ক্ষমতার অপব্যবহারের দায়ে এক মন্ত্রীকে অপসারণ করেছেন। মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার অপব্যবহার করে তার ছেলেকে উঁচু পদে নিয়োগ দিয়েছেন।

আরব নিউজে বলা হয়েছে, সিভিল সার্ভিস মন্ত্রী খালেদ আরজকে রাষ্ট্রীয় ফরমানে বরখাস্ত করা হয়েছে। তাকে শুধু বরখাস্তই করা হয় নি; তার স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের জন্য একটি উচ্চতর কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রীর বরখাস্তের সংবাদে সাধারণ নাগরিকগণ সন্তোষ প্রকাশ করেছে।

সৌদির রাজনৈতিক বিশ্লেষক হামদান শাহরি বলেন, ‘বাদশাহর এ সিদ্ধান্ত রাজনৈতিক স্বচ্ছতার নতুন দৃষ্টান্ত। বাদশাহ এ সিদ্ধান্তের মাধ্যমে বোঝালেন কেউ আইনের উর্ধ্বে নয়। এতে দেশের সর্ব শ্রেণীর মানুষ সতর্ক হবে।

সৌদি আরবের জাতীয় দুর্নীতি দমন সংস্থা তদন্ত করে জানতে পারে মন্ত্রী তার ক্ষমতা ব্যবহার করে তার ছেলেকে প্রায় আড়াই লাখ রিয়াল বেতনের চাকরিতে নিয়োগ দান।

সূত্র : আরব নিউজ

মসজিদের জায়গায় নাট্যশালা করার উদ্যোগ, মুসল্লিদের ক্ষোভ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ