মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ

দারুল উলুম দেওবন্দের বার্ষিক পরীক্ষা ২৭ এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: বিশ্বখ্যাত দীনি বিদ্যাপীঠ উম্মুল মাদারিস ভারতের দারুল উলুম দেওবন্দের বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৭ এপ্রিল৷চলবে আগামী ১৬ মে পর্যন্ত৷

মাদরাসা নেসাবের সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিসে’র পরীক্ষা ২৭ এপ্রিল শুরু হলেও অন্যান্য ক্লসের পরীক্ষা শুরু হবে ২৯ এপ্রিল থেকে৷

বিগত দুই পরীক্ষার মতো এ পরীক্ষাও দেওবন্দের সুবিশাল ‘জাদিদ লাইব্রেরী’র বেজমেন্টে অনুষ্ঠিত হবে৷ এখানে এক সঙ্গে প্রায় ৪ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন৷

অন্যান্য মাদরাসার মতো পরীক্ষার ফি বাবদ কোনো প্রকারের চার্জ নেয়া হয় না দারুল উলুম দেওবন্দে৷

দাওরায়ে হাদিসের পরীক্ষার রুটিন করা হয়েছে এভাবে৷
২৭ এপ্রিল মুওয়াত্তাইন৷
১ মে আবু দাউদ শরিফ৷
৩ মে শামায়েলে তিরমিযি৷
৬ মে নাসায়ী শরিফ৷
৮ মে ত্বহাবি শরিফ৷
১০ মে মুসলিম শরিফ৷
১৩ তিরমিযি শরিফ৷
১৬ মে বুখারি শরিফ৷

দেওবন্দের শিক্ষা দফতরে গিয়ে দেখা যায় ইতোমধ্যেই পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ পরীক্ষার হলে খাতাপত্র বিতরণ, সংগ্রহসহ অন্যান্য কাজের জন্য নিয়মিত স্টাফের বাইরে পর্যাপ্ত স্টাফ (শুধু পরীক্ষার সময়ের জন্য) নিয়োগ দেয়া হয়েছে৷

দেওবন্দের নাম পরিবর্তনের প্রস্তাব

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ