শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বয়স ৯৫, সাইকেল চালিয়ে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন জহিরন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিছু দিন আগে ভারতের থেকে গ্রামের অসহায় মানুষদের বাইকে করে স্বাস্থ্যসেবা দেবার জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন বছর ৫০ এর করিমুল হক। আর এবার এক নারী দীর্ঘ ৪৪ বছর ধরে বাইসাইকেল চালিয়ে গ্রামের অসহায় মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন।

কিন্তু ভারতে নয়, ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে নাম জহিরন বেওয়া , বয়স ৯৫ বছর । এ বয়সে বাড়ির বারান্দায় কিংবা কোন গাছের ছায়ায় বসে নাতি-নাতনিদের রূপকথার গল্প শোনানো অথবা তাদের খেলাধুলা দেখে সময় কাটানোর কথা। কিন্তু তা না করেই প্রতিদিন ছুটে বেড়াচ্ছেন গ্রামের পর গ্রাম মাইলের পর মাইল।

কারো অসুস্থতার সংবাদ পেলেই খাওয়া –দাওয়া ভুলে বাইসাইকেলে চড়ে ছুটে যান সেই রোগীর বাড়িতে চিকিৎসার সেবা দিতে। স্বামী নেই, মারা গিয়েছে ১৯৬৮ সালে ।তিন ছেলে আর দুই মেয়েকে নিয়ে তার সংসার। বছর আটেক আগে মারা যান তার বড় ছেলে । ছোট ছেলে তোরাব আলীর বয়স ৫৯। সংসারে এই সংগ্রামী নারী এখনো সচল, সজাগ আর কর্ম-উদ্যমী হয়ে বেঁচে আছেন।

সমাজের প্রচলিত রীতিনীতি ভেঙে ১৯৭৩ সালে জহিরন পরিবার পরিকল্পনার অধীনে স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা বিষয়ে ছয় মাসের প্রশিক্ষণ নিয়েছিলেন। পরে নিজ গ্রামসহ আশ-পাশের গ্রামগুলোতে সাইকেল চালিয়ে গ্রামবাসীদের স্বাস্থ্যসেবা দিতেন। ২০০ থেকে ৩০০ অবশেষে ৫০০ টাকা মাসিক মজুরি পেয়ে ১০ বছর চাকরি করে অবসরে যান জহিরন।কিন্তু এখনও তিনি মানুষের পাশে এসে দাঁড়ান অর্থাৎ ৪৪ বছর ধরে জহিরন বেওয়াকে দেখা যায় বাই সাইকেল চালিয়ে গ্রামের পর গ্রাম মাইলের পর মাইল ঘুরে ঘুরে গ্রামের অসহায় মানুষগুলোকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন ।

তিনি বলেন, আমি প্রতিদিন সাইকেল চালিয়ে কমপক্ষে ৭টি গ্রামে ৭০টি বাড়িতে যাই। তাদের খোঁজখবর নিই।
তার এই অসীম সাহস, সমাজের প্রতি নিবিরভাবে কর্মক্ষমতাকে জানাই স্যালুট ।

৭ ক্ষ্যাপাটে বিশ্বনেতা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ