রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

নির্বাচন করতে পারবেন না আহমেদিনেজাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা হারিয়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুমতি চেয়ে তার করা আবেদনটি বাতিল করে দিয়েছে ইরান সরকার নিয়ন্ত্রিত ভেটিং কর্তৃপক্ষ গার্ডিয়ান কাউন্সিল।

তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি ও ইব্রাহিম রাইসি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ১‌৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া ওই নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৭ এপ্রিল।

শুরুতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছিলেন কট্টরপন্থী আহমেদিনেজাদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার আহ্বান জানিয়েছিলেন। প্রার্থী বাছাইয়ের দায়িত্বে থাকা গার্ডিয়ান কাউন্সিলের সদস্যদের অর্ধেকেরই নিয়োগ হয় খামেনির হাত দিয়ে।

সেই খামেনির আহ্বানে সাড়া না দিয়ে আচমকা গত সপ্তাহে প্রার্থিতার জন্য নিবন্ধন করেন তিনি। চার বছর করে দুই মেয়াদে ক্ষমতাসীন থাকার পর ২০১৩ সালে দায়িত্ব হস্তান্তর করেন আহমেদিনেজাদ।

তিনি যখন ক্ষমতা ছাড়ছিলেন তখন অভ্যন্তরীণভাবে ইরান একটি বিভক্ত দেশে পরিণত হয়েছিল এবং আন্তর্জাতিকভাবেও বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বলে অভিযোগ রয়েছে।

২০১৩ সালে দেশের কূটনৈতিক বিচ্ছিন্নতার নিরসন ও মুক্ত সমাজ গঠনের ডাক দিয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হন সংস্কারপন্থী রুহানি।

-এআরকে

কওমি স্বীকৃতিকে কোনো সংকীর্ণ জায়গা থেকে দেখা উচিৎ হবে না: মিজানুর রহমান খান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ