বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

মিয়ানমারে পানি উৎসবে নিহত বেড়ে ২৮৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারে বর্ষবরণের সময় পানি উৎসব চলাকালে দুর্ঘটনা ও সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮৫। এর আগে গত পরশু ওই সংঘর্ষে ১৪ জন নিহতের খবর পাওয়া যায়। চীনা সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

দেশটির বিভিন্ন রাজ্যে বৃহস্পতিবার থেকে পানি উৎসবকে কেন্দ্র করে চলমান সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটির এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, পানি উৎসব চলাকালে মারামারি, গোষ্ঠীগত হামলা, দলবদ্ধ লড়াই, মাতাল অবস্থায় গাড়ি চালানোয় দুর্ঘটনা, ধর্ষণ, চুরিসহ দুই শতাধিক অপরাধের ঘটনা ঘটেছে। আর এ অপরাধগুলো ঘটনার সময়ে বিপুল পরিমাণ প্রাণহানি হয়।

এগুলোর মধ্যে চেইন প্রদেশে পানিখেলাকে কেন্দ্র করে এক পরিবারের তিন নারীকে হত্যার ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়।

মিয়ানমারের গত বছরের পানি উৎসবে মোট ৩৬ জনের প্রাণহানি ও আরো ৩১৬ জন আহত হন।

জলকেলি উৎসবে দুর্ঘটনায় মিয়ানমারে নিহত ১৪

বিবৃতি যথেষ্ট নয়, মিয়ানমারের ওপর কঠোর চাপ সৃষ্টি করতে হবে

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ