রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

ময়মনসিংহে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর: ময়মনসিংহ পৌরসভার উদ্যোগে শহরের সার্কিট হাউজ সংলগ্ন টাউনহল মাঠে আজ শনিবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা। বর্ষবরণ ১৪২৪ উপলক্ষে ময়মনসিংহ পৌরসভা মেয়র জনাব ইকরামুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জি এম সালাহ উদ্দীন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক খলিলুর রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ এর ডিআইজি, চৌধুরী আ. আল মামুন, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ।

বাঙ্গালির ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হিসেবে আয়োজিত এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দুপুর থেকেই হাজার হাজার মানুষ জমা হতে শুরু করে এ মাঠ প্রাঙ্গণে। প্রতিযোগিতা শুরুর আগেই লোকে লোকারণ্য হয়ে যায় টাউনহল এলাকা পুরোটা। আশপাশের বাসাবাড়ির ছাদেও দেখা যায় চোখে পড়ার মতো মানুষের উপস্থিতি।
৫০ জন ঘোড়সওয়ার এর অংশগ্রহণে 'কদম' দৌড় ও 'দাপট' দৌড় এ দুটি ভিন্ন পর্বে মোট ৫ টি রাউন্ডে সম্পন্ন হয় এ প্রতিযোগিতা।

ঘোড়সওয়ারদের মধ্যে প্রতি পর্বের তিনজনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে নির্বাচিত করে আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হয়। যার মধ্যে ১৩ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশু ও ৯ বছর বয়সী অপর আরেক শিশু অবাক করা পারফরমেন্স করে বাড়তি আনন্দ যুগিয়েছে দর্শকদের।

অনুষ্ঠানে মেয়র ইকরামুল হক টিটু বলেন এ ঘোড়দৌড় প্রতিযোগিতা আমাদের গৌরবময় ঐতিহ্যের অংশ। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে বাঙ্গালির বীরত্বগাঁথা স্বাধীনতার ইতিহাস মনে পড়ে যায়। আর তাই আমাদের বর্ষবরণকে স্বরণীয় করতে আমরা আয়োজন করেছি এই ঐতিহাসিক প্রতিযোগিতা।

পাকিস্তান ইসলামের ভাবমূর্তি নষ্ট করছে: মালালা

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ