শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৮ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে :পীর সাহেব চরমোনাই ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে?

তিস্তা এখনো ধোঁয়াশার মধ্যেই আটকে আছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Image result for তিস্তা ব্যারেজআওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর দিল্লি সফরে দুই দেশের মধ্যে প্রায় তিন ডজন চুক্তি হতে পারে। তবে তিস্তা চুক্তি সম্ভবত অধরাই থেকে যাচ্ছে।

মমতার আপত্তিতে আটকে থাকা তিস্তা চুক্তির বিষয়টি কীভাবে এগিয়ে নেওয়া যায় এ ব্যাপারে আলোচনা হবে মমতার সঙ্গে।

ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর একপ্রকার স্পষ্ট করেই বলেছেন, তিস্তায় নাটকীয় কিছু ঘটে যাওয়ার মত কোনো তথ্য তার হাতে নেই।

তবে তিস্তা নিয়ে অচলাবস্থা নিরসনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে এক অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে মমতার।

[caption id="" align="aligncenter" width="442"] হাসিনা-মমতা[/caption]

বৃহস্পতিবার ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কেন্দ্র সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের আমলাদের মধ্যে তিস্তার জট খুলতে বৈঠকও হয়েছে।

ভারত সফরে দুই দেশের সহযোগিতার সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার প্রত্যাশার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত এক নিবন্ধে বলেছেন, অভিন্ন নদীর পানিবণ্টনের মত বেশ কিছু অমীমাংসিত বিষয় এখনও রয়েছে, যার সমাধান প্রয়োজন।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ