রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

আইএস হামলার শঙ্কায় মুম্বাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

is_jihadiএবার ভারতের বাণিজ্য নগরী মুম্বাইতে আইএস হামলা হতে পারে বলে সতর্ক করেছে দেশটির গোয়েন্দা বিভাগ৷

তথ্যানুযায়ী, তিন আইএস জঙ্গি আরব সাগরের জলপথ ধরে মুম্বাইয়ে প্রবেশ করার চেষ্টা করছে৷ এই জঙ্গি অনুপ্রবেশ রুখতে সতর্ক করা হয়েছে উপকূলরক্ষী বাহিনীকে৷ শুধু মুম্বাই নয় কলকাতাতেও নাশকতার পরিকল্পনা  রয়েছে জঙ্গিদের৷ তাদের লক্ষ্য মেট্রো রেল৷ সেই কারণে নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে৷ কমান্ডো বাহিনী মোতায়েন করা হচ্ছে৷

কলকাতার নিরাপত্তা নিয়ে গোয়েন্দাদের সতর্কতার মধ্যেই মুম্বাইয়ের বিষয়টি সামনে এলো। ২০০৮ সালে পাকিস্তানি জঙ্গিরা আরব সাগর পার করে মুম্বাইতে ঢুকে নাশকতা চালিয়েছিল৷ সেই বিষয়টিকে মাথায় রেখে আইএস অনুপ্রবেশ রুখতে মরিয়া নিরাপত্তারক্ষীরা৷

সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার জানিয়েছিলেন, ভারতের সীমান্ত সংলগ্ন বাংলাদেশের মাটিতে জঙ্গি কার্যকলাপ চলছে৷ এতে ত্রিপুরাসহ উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকছে৷ তারও আগে জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ রিপোর্ট দিয়েছে, বিভিন্ন জঙ্গি সংগঠন পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে ঘাঁটি গেড়েছে৷

সূত্র: কলকাতা ২৪x৭


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ