শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাম মন্দিরের পক্ষে মুসলমান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ram mondirআওয়ার ইসলাম : ক্ষমতার মোহে মানুষ কতো কিছু যে করতে পারে তার প্রমাণ দিলেন উত্তর প্রদেশের একদল মুসলিম! তারা উত্তরপ্রদেশের এলাহাবাদে বিরাট ব়ড় ব্যানার টাঙিয়ে অযোধ্যায় বিতর্কিত রামমন্দির স্থাপনের পক্ষে সমর্থন জানিয়েছে।

‘শ্রীরাম মন্দির নির্মান মুসলিম করসেবক মঞ্চ’ একটি সংগঠনের নামে এসব ব্যানার টানানো হয়। সংগঠনের সভাপতি আজম খানের এই প্রচার কাজের উদ্যোগ নিয়েছে।

 ইন্ডিয়া টু ডে- এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অযোদ্ধার বিতর্কিত জমিতে রামমন্দির তৈরির ক্ষেত্রে সহমত গড়ে তোলার জন্য আজম খান নিজের কমিউনিটির মধ্যে একটি 'গ্রুপ' গঠন করেছেন।
এক অনুষ্ঠানে আজম খান বলেন, আমার জয় শ্রী রাম বলতেও সমস্যা নেই। কারণ, ভগবান হিন্দু মুসলিম সবার কাছে সম্মানিত।
উল্লেখ্য, সম্প্রতি রাম মন্দির-বাবরি মসজিদের বিতর্কিত ইস্যুটি আদালতে বাইরে মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। আদালত গোটা বিষয়টিতে নিজে হতে মধ্যস্থতার ইচ্ছাও প্রাকাশ করেছে।

তবে অনেকের ধারণা রাম মন্দিরের ঘোর সমর্থক তথা উত্তরপ্রদেশের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মনযোগাতেই আজম খান এমন কাজ করছে।

সূত্র : কলকাতা টুয়েন্টিফোর ডটকম

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ