শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘আলোকিত জ্ঞানী ২০১৭’-এর রেজিস্ট্রেশন ৩১ মার্চ পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমাজন উপলক্ষ্যে ইফতারের আগে আয়োজিত বাংলাদেশে ইসলামি জ্ঞানের সর্ববৃহৎ রিয়েলিটি শো ‘আলোকিত জ্ঞানী’ ২০১৭-এর রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত রেজিষ্ট্রেশন করা যাবে।

২০১৫ সাল থেকে প্রতি রমজানে ইফতারের আগে চ্যানেল নাইনে হাফেজ মুফতি সাইফুল ইসলামের উপস্থপনায় ‘আলোকিত জ্ঞানী’ রিয়েলিটি শো’টি অনুষ্ঠিত হয়ে আসছে।

Gani

রিয়েলিটি শো’র পুরস্কার
‘আলোকিত জ্ঞানী’ রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারী বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার তিন লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ২ লাখ টাকা ও তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা। পুরস্কারের সঙ্গে সঙ্গে প্রথম তিন বিজয়ীর জন্য থাকছে ওমরা করার সুবর্ণ সুযোগ। এছাড়াও রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারী সেরা ১০ জনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

উল্লেখ্য যে, ‘আলোকিত জ্ঞানী ২০১৭’ রিয়েলিটি শো-এর আনুষ্ঠানিক কার্যক্রম পবিত্র শহর মদিনা মুনাওয়ারায় শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের উপস্থাপক হাফেজ মুফতি সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার অধ্যাপক শায়খ হোসাইন বিন নিফাহ আল জাবেরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শায়খ ত্বালাল বিন আহমদ আলী, রাহাবার মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের পরিচালক মোহাম্মদ ইকবাল ও শায়খ মুহাম্মদ রেজাউল করিমসহ অনেকেই।

যারা এখনো রেজিষ্ট্রেশন করতে পারেননি তারা ছোট্ট একটি এসএমএস (ম্যাজেসের) এর মাধ্যমে এখনি করে ফেলতে পারেন ‘আলোকিত জ্ঞানী ২০১৭’-এর রেজিস্ট্রেশন। এ সুযোগ থাকছে ৩১ মার্চ পর্যন্ত।

যেভাবে রেজিস্ট্রেশন করবেন-

Gani

মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে- ALO (স্পেস) নাম (স্পেস) বয়স (স্পেস) জেলার নাম লিখে পাঠিয়ে দিন 7171 নাম্বারে। ফিরতি এসএমএস (ম্যাসেজের) এর মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন লাভে সক্ষম হয়েছেন কিনা তা জানানো হবে।

পরবর্তীতে নির্বাচিতদের মোবাইল নাম্বারেই লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় জানানো হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ