বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’ 

রোহিঙ্গা নির্যাতন তদন্তের উদ্যোগ মিয়ানমানের প্রত্যাখান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohigya womenআওয়ার ইসলাম : রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নিরাপত্তা বাহিনীর হত্যা, ধর্ষণ ও নিপীড়নের অভিযোগ তদন্তে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে মিয়ানামার। তারা বলেছে, এ ধরনের তদন্তের ফলে কেবল দ্বন্দ্ব বাড়বে।

শনিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের তদন্ত দল তৈরির বিরোধিতা করে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, একটি তদন্ত দল তৈরির চেষ্টা এ সমস্যার সমাধান না করে বরং এ সমস্যাকে আরো উসকে দেবে।

এর আগে শুক্রবার জেনেভাভিত্তিক জাতিসংঘের এ সংস্থা জরুরি ভিত্তিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে তদন্ত দল পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। মুসলিম রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের অভিযোগ তদন্তই ছিল এর মূল উদ্দেশ্য।

গত বছরের অক্টোবরে রোহিঙ্গা-অধ্যুষিত রাখাইন রাজ্যের এক সীমান্তচৌকিতে সন্ত্রাসী হামলায় মিয়ানমারের পুলিশের নয় সদস্য নিহত হন। এরপর সেখানে ব্যাপক অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। ওই অভিযানের পর হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে যায়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ