মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

ময়মনসিংহে সিমেন্টের ট্রাক উল্টে নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Nihoto-2-660x330ময়মনসিংহের ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজলোর মেহেরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভালুকার থানার ওসি মামুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহীদুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী সিমেন্ট বোঝাই ট্রাকটি উল্টে গিয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ৯ জনের মরদহে উদ্ধার করে। গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে ভালুকা উপজলোর স্বাস্থ্য কমপ্লক্স হাসপাতালে ভর্তির পর সেখানে আরো একজন মারা যান।

নিহতদের মধ্যে তিনজন নারী, তিনজন শিশু ও চারজন পুরুষ। হতাহতরা ট্রাকে থাকা সিমেন্টের ওপরে বসে জামালপুর ও শেরেপুরে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ ফোরলেনের কাজ চলায় খোঁড়াখুড়ির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের যাত্রীরা সিমেন্টের বস্তায় চাপা পড়ে হতাহত হন।

শহীদুর রহমান আরো জানান, ভালুকা ও ত্রিশাল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ করে।

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ