বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ।। ২৯ শ্রাবণ ১৪৩৩ ।। ৩০ সফর ১৪৪৮

শিরোনাম :
হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর লোডশেডিং কমাতে ব্যবস্থাপনা ও অপেক্ষার পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর মেট্রোরেলে সময় বাড়ছে রাতের যাত্রার ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু তীব্র লোডশেডিং ও আইনশৃঙ্খলার অবনতিতে জনজীবনে নাভিশ্বাস: মুনতাসির আলী দেয়ালের পাশে খেলছিল শিশুরা, আচমকা ধসে ঝরল এক প্রাণ অসুস্থ চালক রিকশা রেখে রক্তচাপ মাপতে যান, মারধরে মৃত্যু ১৫ আগস্ট উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

পিআর পদ্ধতির সমাধান গণভোটের মাধ্যমে করতে হবে: মুজিবুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পিআর পদ্ধতির সমাধান গণভোটের মাধ্যমে করে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান। তিনি বলেন, যারা জনগণের ভোটে বিশ্বাসী নয়, তারাই গণভোটকে ভয় পায়।

এজন্য তারা গণভোট আয়োজনে সরকারকে সহযোগিতার পরিবর্তে সংবিধানের দোহাই দিয়ে ভুল পথ দেখাচ্ছে। 

সোমবার (২৭ অক্টোবর) আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সংগঠনের ঢাকা মহানগরীর দক্ষিণ এই সভার আয়োজন করে। 

জামায়াত নেতা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের মানুষ স্বাধীনভাবে বসবাসের সুযোগ পেয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষ ভোট দিতে পারেনি। কিন্তু ফ্যাসিবাদ পালিয়ে গেলেও তাদের দোসররা নানাভাবে নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে আগামীতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে হবে।

নির্বাচনের জনগণের মতের প্রতিফলন করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এ পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে সংঘর্ষ ও মনোনয়ন বাণিজ্য কমে আসবে বলেও মনে করেন তিনি। 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ