মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

গাইবান্ধা-১ উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vooteগাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ উপ-নির্বাচনে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ (নৌকা), জাতীয় পার্টি-জেপির সাবেক এমপি ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (বাই সাইকেল), জাপা (এ) মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), এনপিপির জিয়া জামান খান (আম) প্রমুখ

উপজেলা নির্বাচন অফিসার সূত্রে জানা যায়, ১৫টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকার ১০৯টি ভোট কেন্দ্রের মাধ্যমে ৩ লাখ ৩৩ হাজার ৩শ ৮১ জন ভোটার ভোট প্রদান করছেন। প্রত্যেকটি কেন্দ্রে একজন পুলিশ ইন্সপেক্টরের নেতৃত্বে অস্ত্রধারী পুলিশ ও আনসার মিলে ৩০ জন আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে। এছাড়া বিজিবি, র‌্যাব, আর্মস ব্যাটালিয়ন কেন্দ্রগুলোতে টহল দিচ্ছে।

এদিকে ৩৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও ১৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম গোলাম কিবরিয়া জানান, উক্ত কেন্দ্রগুলোতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। উল্লেখ, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হলে জাতীয় সংসদের এই আসনটি শূন্য হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ