শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুমার খুতবা চলাকালে নামাজ ও কথাবার্তার বিধান ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি সনদে ভুল এড়াতে মাদরাসাগুলোকে বেফাকের জরুরি নির্দেশনা বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার শেষে যোগ দেবেন সম্মেলনে সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

নামাজে পিঠের ব্যথা কমে, সন্ধির নমনীয়তা বাড়ে: নিউইয়র্কে সমীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

namaj6দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পিঠের ব্যথা কমাতে এবং সন্ধির নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে। নিউইয়র্কের বিংহ্যামপ্টন বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় এ তথ্য ওঠে এসেছে।

পিঠের নিচের দিকের ব্যথার ক্ষেত্রে নামাজের প্রভাব যাচাই করতে এ সমীক্ষা চালানো হয়। সমীক্ষার প্রয়োজন কম্পিউটার সৃষ্ট মানব মডেল ব্যবহার করা হয়েছে। এ জন্য ব্যবহার করা হয়েছে ভারতীয়, এশিয় এবং আমেরিকার সুস্থ মানুষের মডেল।

গবেষকরা দেখতে পেয়েছেন, পিঠের ব্যথা যাদের আছে তারা যদি নামাজের সময়ে সঠিক দেহভঙ্গিতে রুকু এবং সেজদা আদায় করেন তা হলে পিঠের ব্যথা থেকে মুক্তি পাবেন।

মনে ওপর নামাজের কতোটা সুফল পড়ে তা নিয়ে অনেক সমীক্ষা হলেও এই প্রথম শরীরের ওপর তার সুফল নিয়ে গবেষণা হলো।-পার্সটুডে

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ