বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

নিষিদ্ধ হলো আনসার আল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Ansar al islamআওয়ার ইসলাম : সরকার উগ্রপন্থী দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সরকার বাংলাদেশে ‘আনসার আল ইসলামের’ সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে।

সাম্প্রতিক কয়েকটি গুপ্তহত‌্যার ঘটনায় দায়ী করা হচ্ছে এই জঙ্গি সংগঠনটিকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তার বিভাগ রোববার এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানায়।

সেখানে বলা হয়, “আনসার আল ইসলাম নামের জঙ্গি দল/সংগঠন ঘোষিত কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলা পরিপন্থি।... সংগঠনটির কার্যক্রম জন নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হল।”

এ নিয়ে বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও উগ্র ইসলামি সংগঠন হিসাবে সাতটি সংগঠনকে নিষিদ্ধ করা হল।

অন্য ছয়টি সংগঠন হল- জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি), শাহাদাৎ-ই আল-হিকমা, হিযবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিম।

২০১৫ সালের মে মাসে আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ হওয়ার পর এর সদস‌্যরাই আনসার আল ইসলাম নামে তৎপরতা চালিয়ে আসছে বলে পুলিশ কর্মকর্তাদের ভাষ‌্য।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ