মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

১০০ আন্তর্জাতিক স্কুল করবে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi_schoolকাউন্সিল অব সৌদি চেম্বারস জানিয়েছে, ২০১৯ সালের মধ্যে কমপক্ষে ১০০টি নতুন আন্তর্জাতিক স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব

সূত্র জানায়, কাউন্সিলের ন্যাশনাল কমিটি ফর ইন্টারন্যাশনাল এডুকেশন-এর চেয়ারম্যান মনসূর আল-খেইযান ও অপর ক'জন সদস্য বিষয়টি নিয়ে আলাপ করেছেন। সিদ্ধান্ত হয়েছে, প্রথম পর্যায়ে রিয়াদ, জেদ্দা ও দাম্মামে ৫০টি স্কুল প্রতিষ্ঠা করা হবে। এসব স্কুলে এক লাখ শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ থাকবে। দ্বিতীয় পর্যায়ে জনবহুল এলাকায় আরো ৫০টি স্কুল প্রতিষ্ঠা করা হবে।

সূত্রমতে, এই প্রকল্পের ফলে বন্ধের হুমকিতে পড়া তিন হাজার এলিমেন্টারি ও ইন্টারমিডিয়েট স্কুলের সমস্যার সমাধান হবে। এছাড়া এতে ১০ হাজার শিক্ষকের চাকরিও সৃষ্টি হবে। একেকটি স্কুল নির্মাণে খরচ হবে দুই কোটি থেকে চার কোটি রিয়াল। পাঁচ থেকে সাত বছরের মধ্যে বিনিয়োগকৃত পুঁজি উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

সূত্রটি জানায়, এলাকাবাসীর চাহিদা ও প্রয়োজনের ভিত্তিতেই ঠিক করা হবে স্কুলগুলো কোথায় প্রতিষ্ঠা করা হবে। তবে উদ্যোক্তাদের লক্ষ্য হচ্ছে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল।

সূত্র : সউদি গেজেট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ